শেষ শ্রদ্ধা চুনী ভাই

Apr 27, 2023

Habibuzzaman Chuni রাজশাহী জেলায় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের বন্ধু আজ রাত নয়টায় চির বিদায় নিয়েছেন। কানাডার একটি হাসপাতালে তিনি গত কয়েকদিন ধরেই লড়ছিলেন মৃত্যুর সাথে।

চুনী ভাই আমৃত্যু ছিলেন নিজের আদর্শের প্রতি অঙ্গীকারাবদ্ধ । অনর্গল বলতে পারতেন তাঁর স্মৃতি থেকে । ওমর খৈয়াম এর এমন সময়োচিত পাঠ , কখনো দেখিনি কোথাও । যখন মার্কসবাদী চিন্তার কথা বলতেন , তখনো তিনি নির্ভুল রেফারেন্স দিতেন। ছিলেন বন্ধু বৎসল। সদালাপী । জীবন তো থামেই। বড় অসময়ে থেমে গেলেন চুনী ভাই ।

শেষ শ্রদ্ধা । চুনী ভাই । আমাদের হৃদয়ে আপনি থেকে যাবেন ।
অনেক ভালবাসা ।

জুলাই ১৭, ২০২০